প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ০৯:২৪ এএম
          --- ১ মাস আগে
Ad

বাকেরগঞ্জে তরমুজবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অটোচালকের প্রাণহানি

অ- অ+
বাকেরগঞ্জে তরমুজবাহী ট্রাকের নিচে চাপা পড়ে অটোচালকের প্রাণহানি
বরিশালের বাকেরগঞ্জে দ্রুতগতির তরমুজবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন অটোরিকশাচালক হিরণ গাজী। এই দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।
Ad


বৃহস্পতিবার (১২ মার্চ), বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের দুমকি ক্যাম্পের সূত্র এবং স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি বাকেরগঞ্জ থেকে দাদুরহাট যাচ্ছিল। পথে, পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে, যার ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর, গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক হিরণ গাজী ও দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। তাদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক হিরণ গাজী মারা যান।

এ বিষয়ে, হাইওয়ে পুলিশের দুমকি ক্যাম্পের এসআই শাহাদাৎ জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং চলাচল স্বাভাবিক করা হয়। পাশাপাশি, ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert